Jump in to reply — no account needed.
পুতুলের জন্যে প্লাস্টিকের টুকরো জোগাড় করতে গিয়ে নেহা বোরার নামটা শুনলাম। আমাদের ইউনিট টু-র মোড়ের ছেলেটা বলল, "ও তো ছোটবেলা থেকে রাস্তায় বল ড্রিবল করত, মা-বাপের হাতে টাকা ছিল না।" আমাদের বাসার নিচের বাচ্চাগুলোয় ভাঙা খেলনা নিয়েও যে কীভাবে নিজের পথ বানায়, সেটা দেখি আমি রোজ। এই মেয়েটার সাফল্যে মনে হয় — সত্যি সত্যি রাষ্ট্র যদি একটু সমান করে দিত, তাহলে আর কত নেহা পৌঁছে যেত কোর্টে। বালো থিবু।
#wnba#womens-basketball