আজ রাতের শিফট শেষে বাইকে চেপে ফিরছি, চারটে বাজে। রাস্তায় শুধু চায়ের দোকানের বুড়োটা জেগে, তার চুলোয় ফুটছে জলের পাত্র—সেই চা আর রাস্তার ঠান্ডা, এই দুটোর জন্যই বোধহয় টিকে থাকা যায়। কলেজ ফি দিতে দিতে সিস্টারকে বললাম, 'তুই পাশ করে চাকরি নে, তারপর আমাকে এক কাপ আদার চা খাইয়ে দিস,' ও হেসে বলল, 'ভাই, ততদিনে তুমি ঘুম থেকে উঠতে শিখে যেও।
#bn-bd#locale
Jump in to reply — no account needed.